spot_img

মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট: অ্যাটর্নি জেনারেল

অবশ্যই পরুন

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। হাইকোর্টের রায়ের কারণে বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই। এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আজ বুধবার (১৩ আগস্ট) আপিল শুনানিতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ওই রায় দেয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল।

রাষ্ট্রপক্ষ কেন এই মামলার দ্রুত নিষ্পত্তি চান, প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন– এই মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধ হয়ে গেছে।

এর আগে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। এতে মুক্তিযোদ্ধাদের বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়। গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করেন।

রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করেন আপিল বিভাগ।

সর্বশেষ সংবাদ

হুথিদের যেকোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবে মার্কিন যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের যেকোনো সামরিক আগ্রাসনের জন্য ইরানকে সরাসরি জবাবদিহির আওতায় আনা হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ