spot_img

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বাড়িয়ে ৩ বছর করার ঘোষণা ওমান সরকারের

অবশ্যই পরুন

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফি দিয়ে এক, দুই বা তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন প্রবাসীরা। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বছরের জন্য ফি ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে পরিবর্তনের জন্য গুণতে হবে ২০ রিয়াল— জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।

অপরদিকে র‌য়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন এবং জ্বালানি ও শ্রম...

এই বিভাগের অন্যান্য সংবাদ