spot_img

৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

অবশ্যই পরুন

রাজধানীর চানখারপুলে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষ্যে সকালে চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনারসহ অপর চার আসামি এখনো পলাতক।

গত ৩ জুন পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

এদিকে, গতকাল বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে আজ ধার্য করা হয়।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে শেহবাজ শরিফ, যুবরাজের সাথে সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আলোচনার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ