spot_img

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ১৮

অবশ্যই পরুন

পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ১৮ জন। এ দুর্ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দেশটির আন্দিজ পাহাড়ি অঞ্চলে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, যাত্রার সময় বাসটিতে ৬৬ জন যাত্রী ছিলো। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ যাত্রী। হাসপাতালে মৃত্যু হয় আরও দুইজনের।

খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় পুলিশ ও সেচ্ছাসেবীরা। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনও। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এই বিপত্তি।

সর্বশেষ সংবাদ

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ