spot_img

ডেঙ্গুতে একদিনে ৩ প্রাণহানি, হাসপাতালে ৩৩১: স্বাস্থ্য অধিদফতর

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। মারা যাওয়া তিনজনই পুরুষ। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন। তাদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ১২০ জন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী। মারা গেছেন ৭৩ জন। এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ১৭ হাজার ৬৯৩ জন।

সর্বশেষ সংবাদ

কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ