spot_img

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রেকর্ড গড়লো ‘ওয়ার ২’

অবশ্যই পরুন

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বলিউড তারকা হৃতিক রোশন ও কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’ বড় গড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। এ সিনেমার মধ্যে দিয়ে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের প্রথমবারের মতো বলিউডে অভিষেক হতে চলছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ৭ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। এর আগে ভারতে এত সংখ্যক স্কিনে কোনো সিনেমা মুক্তি পায়নি।

ছয় বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ার’ এর চেয়ে এ সিনেমার সিক্যুয়াল ‘ওয়ার ২’ নিয়ে বেশি প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে নির্মাতা অয়ন মুখার্জি বলেন, বক্স অফিসে ‘ওয়ার’ সিনেমার আয় ছিল ৪৭৫ কোটি। এবার এর সিক্যুয়ালের আয় আরও বেশি আকাশ ছোঁয়া হবে বলে আশা করছি।

‘ওয়ার টু’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি। সিনেমার ট্রেলারে হৃতিক রোশানের অ্যাকশন লুক, জুনিয়র এনটিআর-এর নতুন ঝলক আর কিয়ারার লাস্যময়ী উপস্থিতি মন জয় করে নিয়েছে দর্শকের। ভারত-পাক সংঘাতের আবহে নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।

২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে বাজিমাত করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ