spot_img

‘এনবিআরে চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে’

অবশ্যই পরুন

এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়। সেটি থাকায় ঋণদাতা সংস্থাগুলা ঋণে ছাড় দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগের গতি এখন কম থাকলেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো । দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাব পড়েনি বলেও জানান ড. সালেহউদ্দিন । বলেন, আগের মূল্যেই তেলসহ সব আমদানি করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ