spot_img

অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে গ্রেফতারে বেগ পেতে হয়েছে: ডিবি

অবশ্যই পরুন

বার বার অবস্থান পরিবর্তন করায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় হাবিবুল আওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতার পরবর্তী কিছু প্রক্রিয়া থাকায় আজ বুধবার তাকে আদালতে নেয়া নাও হতে পারে। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

এর আগে, আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের কথা জানায় ডিবি।

গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি এম নুরুল হুদাকে গ্রেফতার করে ডিবি।

উল্লেখ্য, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

সর্বশেষ সংবাদ

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ