spot_img

কারাগারে বিয়ে, অতঃপর যে শর্তে জামিন পেলেন গায়ক নোবেল

অবশ্যই পরুন

ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত মঙ্গলবার (২৪ জুন)  এ জামিন মঞ্জুর করেন। এর আগে নোবেলের বিরুদ্ধে ইডেন কলেজের এক ছাত্রী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী তরুণীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। মামলার পর গত ২০ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষীরা—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।

মঙ্গলবার জামিন শুনানিতে আদালতে জানানো হয়, দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং বাদীর আর কোনো অভিযোগ নেই। বিচারক বাদীর কাছে সরাসরি জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে নোবেলের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা ছিল।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ