spot_img

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

অবশ্যই পরুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই কার্যক্রমের উদ্বোধন করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাবিহীনভাবে লেনদেন শেষ করতে পারবেন। গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এর মাধ্যমে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আর আলাদাভাবে কোনো প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা—সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।

/এসআইএন

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ