spot_img

বাণিজ্যিক কাঠামো তৈরিতে নীতিগতভাবে একমত চীন-যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা হ্রাসে একটি কাঠামো তৈরিতে নীতিগতভাবে একমত হয়েছে উভয় দেশ। আজ বুধবার (১১ জুন) এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এখন এই পরিকল্পনা অনুমোদনের জন্যে পেশ করা হবে দু’দেশের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের কাছে। এ চুক্তির ফলে বিরল খনিজ ও চুম্বকজাত পণ্যের ওপর আরোপিত বিধিনিষেধের সমাধান হবে বলে আশাবাদী মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। লন্ডনে বেইজিং ও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুদিনের বৈঠকের পরেই আসে এ ঘোষণা।

আধুনিক প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ চীনা বিরল খনিজ রফতানি ছিল আলোচনার প্রধান বিষয়। গত মাসে শুল্কসংক্রান্ত সাময়িক সমঝোতা হলেও উভয় দেশই চুক্তিভঙ্গের অভিযোগ আনে।

সর্বশেষ সংবাদ

প্রথম টি-টোয়েন্টিতে ছন্নছাড়া পারফরম্যান্সে বাংলাদেশের হার

ভালো শুরু পাওয়ার পরও বড় হলো না সংগ্রহ। এলোমেলো ব‍্যাটিংয়ের কারণে ১৩১ রানের পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ