spot_img

সিলেটে টিলাধসে একই পরিবারের তিনজনের মৃত্যু, নিখোঁজ এক

অবশ্যই পরুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মধ্যরাতে টিলাধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

আজ রোববার (১ জুন) মধ্যরাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোলাপগঞ্জের ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে বখক্তিয়ার ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার রিয়াজ উদ্দিনের স্ত্রী, ছেলে এবং মেয়ে। নিখোঁজ রিয়াজ উদ্দিনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

গণমাধ্যমের কাছে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ