spot_img

সাবেক মেয়র তাপসের বিশেষ সহযোগী কামাল হায়দার গ্রেফতার

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নুর তাপসেরবিশেষ সহযোগী কামাল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৭(৯)২৪) হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সিআইডির তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সাক্ষ্য প্রমাণ পাওয়ার সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর বায়োপিক

সম্প্রতি মুক্তি পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জীবন নিয়ে নির্মিত ‘মেলানিয়া’ চলচ্চিত্র। মুক্তির আগে ৪০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ