spot_img

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় বিক্ষোভ

অবশ্যই পরুন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয়ায় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাধারণ জনগণ। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (১৪ মে) সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এতে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ। নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরেও তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

সকাল ৮টায় নগর ভবনের প্রধান সড়কে মানববন্ধন শুরু করে দক্ষিণ সিটির সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে এ মানববন্ধনে যোগ দেয় হাজার হাজার নগরবাসী। রাস্তা পেরিয়ে মানুষকে ঢল নামে নগর ভবনের ভেতরে।

তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এক জন প্রশাসক কিছুতেই সিটির আনাচে-কানাচে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারে না। তাই আদালতের রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়া উচিত।

সর্বশেষ সংবাদ

ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে নিয়মতান্ত্রিক, নিরাপদ ও বৈধ উপায়ে জনশক্তি রপ্তানি নিশ্চিতকরণ, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধ এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ