spot_img

রিকশার হুডওয়ালা গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগী

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যেই শুরু হলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। শনিবার (১০ মে) হায়দ্রাবাদের তেলেঙ্গনায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে মডেল আকলিমা আতিকা কনিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অভিনব রিকশার ডিজাইনের গাউনে নজর কাড়েন আকলিমা।

ছবিতে দেখা যায়, হুডসহ সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে চোখধাঁধানো আউটফিটটি ডিজাইনের গাউনে র‍্যাম্পে হাজির হন আকলিমা। এরপর থেকেই বেশ আলোচনা হচ্ছে তার লাল টকটকে বেইসে বর্ণিল রিকশা গাউনটি নিয়ে। সেই সঙ্গে তার গ্রেসফুল হাঁটা ও সাবলীল উপস্থাপনে আবেদন বেড়েছে এই গাউনের।

জানা গেছে, আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী।

নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছসিত রাইসা। এ নিয়ে সামাজিকমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিকশার ভিড়েই এই ডিজাইনের অনুপ্রেরণা পান রাইসা। তখনও জুলাই বিপ্লবের লাল রং একেবারে তাজা। মায়ের ঐকান্তিক সহযোগিতা আর ইন্সপিরেশনে এই তরুণ ডিজাইনার রিকশা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন। এর বর্ণিল নকশার মাঝেই চোখে পড়ছে পেছনে লেখা মা-বাবার দোয়া।

রাইসার ভাষ্য, রিকশার পেছনে প্রায়ই লেখা থাকে মা-বাবার দোয়া। মা-বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন, সেই ইন্সপিরেশন থেকেই গাউনে এই নকশা করেছি।

বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার।

সর্বশেষ সংবাদ

৮টি যুদ্ধ থামিয়েছি, তবু পেলাম না নোবেল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমাবেশে আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ