spot_img

রেকর্ড গড়ে তৃতীয়বার বর্ষসেরা সালাহ

অবশ্যই পরুন

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে লিভারপুল। অলরেডসদের এই কীর্তি গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ। তারই স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন এই মিশরীয় ফরোয়ার্ড।

শুক্রবার (৯ মে) প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বিজয়ী হিসেবে সালাহর নাম ঘোষণা করা হয়। এফডব্লিউএ বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই শতাব্দিতে পুরস্কারটি জয়ের এতটা পার্থক্য এর আগে কখনও দেখা যায়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাহর ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক। লড়াইয়ে আরও ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক ও আর্সেনালের ডেক্লান রাইস। চার ম্যাচ হাতে লিভারপুলের এবারের প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পথে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮টি গোল করেছেন সালাহ।

২০১৭ সালে অ্যানফিল্ডে যোগ দেয়ার পর থেকে দলটির হয়ে দ্বিতীয়বার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। গত সাড়ে তিন দশকে লিভারপুল এই দুটি লীগ শিরোপাই জিতেছে। এবারের বর্ষসেরার পুরস্কারটি জিতে একটি রেকর্ড ছুঁয়েছেন সালাহ। দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনবার এটা জিতলেন মিশরের স্ট্রাইকার। এর আগে তিনবার জিতেছিলেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।

মেয়েদের বিভাগে এই পুরস্খার জিতেছেন আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার অ্যালেস্সিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে একটি অনুষ্ঠানে দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ইংলিশ ফুটবলে মৌসুমে সেরা পারফরমারকে প্রতি বছর দেওয়া হয় এই পুরস্কার।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ