spot_img

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার এক মাসের মধ্যে হবে: উপদেষ্টা শারমীন

অবশ্যই পরুন

মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। রোববার (৬ এপ্রিল) সকালে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই মামলার বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। মামলার বিচারকাজ দ্রুত শেষ করার ব্যাপারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে। আইন মন্ত্রণালয় বিষয়টি আরও নির্দিষ্ট করে বলতে পারবে। তবে দ্রুত বিচারের জন্য আমরা চাপ অব্যাহত রেখেছি।

এবারের ঈদ ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগষ্টের আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার ১৮ কোটি মানুষের সাথে ঈদ করেছি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে অনুশোচনা নেই, নির্বাচনের পরই শেষ হবে সংঘাত: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো 'অনুশোচনা' নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ