spot_img

কক্সবাজারে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

অবশ্যই পরুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ