spot_img

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

অবশ্যই পরুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার (২৯ মার্চ) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, দেশে ঈদুল ফিতর আগামী সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জানা যাবে। ওইদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ