spot_img

প্রথমবারের মতো ইত্যাদিতে সিয়াম-হিমির গান

অবশ্যই পরুন

ইত্যাদিতে প্রথমবারের মতো গানের মঞ্চে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল হিমি নিজেদের ধরা দেবেন। আর অল্প কিছুদিনের অপেক্ষা। এই দুই ব্যস্ত শিল্পীর গলায় শোনা যাবে এক রোম্যান্টিক গান। তবে জুটি বেঁধে এটিই প্রথম কাজ সিয়াম-হিমির।

জানা গেছে, সিয়াম-হিমির সেই গানটি শোনা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে। ইতোমধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এদিকে সিয়াম আহমেদ গানের সঙ্গে অভ্যস্ত না থাকলেও আগে থেকে সংগীতচর্চা করতেন হিমি। ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। হিমি এর আগে নাটকের জন্য গান গেয়েছেন, তবে সিয়ামকে কখনো কোনো গানে পাওয়া যায়নি।

বলা যায়, টিভিতে গাওয়া এটিই তাদের প্রথম গান; যার মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন তারা।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সিয়াম বলেন, ‘গান গাইতে আমি কখনোই অভ্যস্ত নই। কিন্তু হানিফ সংকেত এবং কবির বকুল আমাকে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গান গাইতে বললেন। তবে ঈদে দর্শকদের উপহারের কথা ভেবে গেয়েছি।’

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে মুখের ওপর না বলে দিল সৌদি-পাকিস্তান!

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ্যেই নাকচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ