spot_img

সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস

অবশ্যই পরুন

সৌদি আরবের বেশকিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৪ মার্চ) দেশটির সিভিল ডিফেন্সের সাধারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির কারণে মক্কা, রিয়াদ, মদিনা, তাবুক, হাইল, কাসিম, পূর্ব প্রদেশ, উত্তর সীমান্ত, আল-জৌফ, আল-বাহা ও আসির অঞ্চল ক্ষতির মুখে পড়তে পারে।

সিভিল ডিফেন্স সকল বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা নিতে, আকস্মিক বন্যাপ্রবণ এলাকা যেমন উপত্যকা এড়িয়ে চলতে এবং সেখানে সাঁতার না কাটতে আহ্বান জানিয়েছে।

এছাড়া, জনগণকে সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত আপডেটের জন্য অফিসিয়াল চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ