spot_img

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

অবশ্যই পরুন

রাজনৈতিক কারণে ২০২৪ সালে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল বাংলাদেশ দলের। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে সেই স্থগিত হওয়া সিরিজ নতুন করে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৪ মার্চ) তারই অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

সকালে কিউই বোর্ডের প্রতিনিধি দলকে সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সেটি স্থগিত হয়ে যায়।

তবে নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড-এ দলের বাংলাদেশ সফর হতে পারে।

সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে। অবশ্য ‘এ’ দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ।

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ