spot_img

তিন দিনের সফরে ঢাকায় ইইউ কমিশনার হাদজা লাহবিব

অবশ্যই পরুন

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার মিসেস হাদজা লাহবিব। শনিবার (১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মোঃ নজরুল ইসলাম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ইইউ কমিশনার লাহবিব প্রস্তুতি এবং জরুরি ব‍্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকেন। তিনি এ সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। দেখভাল করবেন যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি।

এছাড়াও স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে কক্সবাজারে। ৩ দিনের সরকারি সফরে তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ