spot_img

সিইসির সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

অবশ্যই পরুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক শুরু হয়।

‎একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে কে এম নূরুল হুদার কমিশন।

তৎকালীন ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদের ২০১৮ সালের ২৮ অক্টোবর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটি নিবন্ধন নম্বর পেয়েছিল ১৪। কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট ২০১৩ সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে। তাই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে।

‎এদিকে, নিবন্ধন ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে দলটি।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে হস্তান্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ