spot_img

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সাথে হামাস নেতাদের সাক্ষাৎ

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে হামাসের শীর্ষ নেতারা তেহরানে সাক্ষাৎ করেছেন।

শনিবার হামাস শুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ ইসমাইল দারবিশ, ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল-হাইয়া এবং গ্রুপের রাজনৈতিক ব্যুরোর অন্যান্য সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন।

এ সময় আয়াতুল্লাহ খামেনি হামাস নেতাদের উদ্দেশে বলেন, গাজার যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করে একটি ‘মহান সাফল্য’ অর্জন করেছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনকে রক্ষা করা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করা নিয়ে ইরানি জনগণের মনে কোনো প্রশ্ন নেই। এ বিষয়টি একটি ‘মীমাংসিত’ বিষয়।

প্রতিনিধিদলের মধ্যে হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহও ছিলেন। তারা আয়াতুল্লাহ খামেনির কাছে গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া বলেন, ‘আমরা আজ গর্ব নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি।’

সূত্র : প্রেস টিভি

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ