spot_img

ঢাবি ও ৭ কলেজের পরিস্থিতি পুলিশ ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

গতকাল রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছে, সেখানে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

আজ সোমবার (২৭ জানুয়ারি) কোর কমিটির বৈঠক শেষে নিউজ টোয়েন্টিফোরকে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে যেটুকু প্রয়োজন সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করেছে। নাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।

গতকাল রাতে সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো মরণঘাতী বা লিথেল ওয়েপন ব্যবহার করেনি, যোগ করেন তিনি।

সাজ্জাত আলী আশা করে বলেছেন, আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো একটা সমাধান হবে।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ