spot_img

সাইফ ওপর হামলায় সিসিটিভি ফুটেজের ব্যক্তি আমার ছেলে নয়: শেহজাদের বাবা

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি তাঁর ছেলে শেহজাদ হলেও সিসিটিভি ফুটেজে দেখা ছেলেটি অন্য কেউ বলে দাবি করেছেন শরিফুলের বাবা রুহুল আমিন ফকিরের। এরই পরে ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য।

পুলিশের দাবি, ‘শেহজাদ ছিলেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী। সাইফের বাড়িতে শেহজাদই হামলা চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ নাকি এমনও তথ্য পেয়েছে যা প্রমাণ করে, সেদিন রাতে শেহজাদই হামলা চালিয়েছিল।’

অন্যদিকে শরিফুল ইসলামের বাবা রুহুল আমিন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানিয়েছেন। রুহুল আমিন বলেছেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তার চুল অনেক বড়। আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে। তার সন্তান এই হামলায় জড়িত নয়।’

হামলাকারীর বাবার আরও দাবি, সাইফের উপর হামলা চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। শরিফুলকে হামলার ঘটনায় ফাঁসানো হয়েছে। কেন না সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ