spot_img

সাবেক মন্ত্রী দস্তগীর গাজী ৩ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে জেলা ডিবি পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য এর আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিএনপি সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গত মঙ্গলবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ