spot_img

‘সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয়’

অবশ্যই পরুন

সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে এ তথ্য সত্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়াতে চায় না সরকার।

আজ শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক-বাজেট বৈঠকে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নেয়া কমানো ও টাকা ছাপানো থেকে সরে আসা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু মানুষের কাছে অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গেছে। যেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।

আমির খসরু বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ও প্রবৃদ্ধি বাড়াতে বাজেটের আকার বাড়ানোর কোনো বিকল্প নেই। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াবে সরকার বলেও জানান এই মন্ত্রী।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের তৈরি ৪টি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম পেলো চেক প্রজাতন্ত্র

ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের কাছ থেকে কেনা চারটি স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি হাতে পেয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ