spot_img

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের দুই ক্রিকেটার

অবশ্যই পরুন

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানা-কে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাদের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন আচরণ বা অঙ্গভঙ্গি করা যাবে না, যা অবমাননাকর বা প্রতিপক্ষকে উসকে দিতে পারে। অন্যদিকে শারমিন ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

ম্যাচের সময় সফরকারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে ইঙ্গিত করে মাঠ ছাড়তে বলেন। আর বাংলাদেশের ইনিংসে এলবিডব্লিউ আউট দেওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন।

এ ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই তাদের প্রথম অপরাধ।

উভয় খেলোয়াড়ই নিজেদের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস-এর প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সর্বশেষ সংবাদ

রাতের নীরবতা হোক আত্মশুদ্ধি ও ইবাদতের অনন্য সুযোগ

দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নীরব হয়ে আসে, কোলাহল থেমে যায় এবং মানুষ আপন ঘরে ফিরে যায়, তখন শুরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ