spot_img

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি হলেন ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হলেন সাবেক সেক্রেটারি এস এম ফরহাদ। নতুন কমিটির সেক্রেটারি মনোনীত হয়েছেন মহিউদ্দিন খান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কাজী আশিক।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টায় শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে ঢাবি ইসলামী ছাত্রশিবিরের এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ঢাবি শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে সেক্রেটারি ও কাজী আশিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন দেন। নবনির্বাচিত সভাপতি এস এম ফরহাদ সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।

সদস্য সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ