spot_img

নতুন বছরে ভক্তদের জন্য ফারিণের চমক

অবশ্যই পরুন

সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও ইতোমধ্যে পরিচিত হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগেই তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা বিকশিত করেছেন অভিনেত্রী। নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গানটা নিয়মিত রাখতে চান তিনি।

নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। সম্প্রতি সংবাদ মাধ্যমকে এমন পরিকল্পনার কথা জানান ফারিণ।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর। এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার।

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এ শিক্ষার মান সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

এই বিভাগের অন্যান্য সংবাদ