spot_img

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান জানালেন শি জিনপিং

অবশ্যই পরুন

বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এসব অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ ও পুরোপুরি ধ্বংস করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শি জিনপিং বলেন, পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করতে হবে। গড়ে তুলতে হবে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব।

তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। এ ধরনের যুদ্ধ ঠেকাতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।

সর্বশেষ সংবাদ

খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু।...

এই বিভাগের অন্যান্য সংবাদ