spot_img

‘শাহরুখ চড় মারেননি, মাথায় কফির মগ ভেঙেছিলাম নিজে’

অবশ্যই পরুন

বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে একসময় দারুণ সম্পর্ক ছিলো জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের। ‘লুঙ্গি ড্যান্স’-এর মতো ভাইরাল গানে শাহরুখ হানি সিংয়ের কণ্ঠে ঠোঁট মিলিয়েছিলেন। যদিও বেশ কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবরে দাবি করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে হানি সিংয়ের ওপর চড়াও হয়েছিলেন কিং খান।

ওই খবরে বলা হয়, হানি সিং’কে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তার কপাল থেকে নাকি রক্তও বেরিয়েছিলো। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি।

ওই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিলো প্রচুর। এবার ওই ঘটনার ৯ বছর পর তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।

এই গায়ক ও র‍্যাপার জানান, শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান।

আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে সেটা একেবারেই মিথ্যা। আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিলো না। মনে হচ্ছিলো, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম।

তারপর নিজের মাথায় একটা কফির মগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।

এদিকে হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করে তার বোন জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই।

উল্লেখ্য, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের ওপর তৈরি তথ্যচিত্র। মূলত সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন তিনি।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ