spot_img

শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান জানতে দেয়া হয়নি: প্রেস সচিব

অবশ্যই পরুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি। বরং সেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ডিসেম্বর) রিসার্চ অ্যান্ড পলেসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রনে কাজ করছে।

আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর। বলা হতো, এজন্যে বৈশ্বিক পরিস্থিতি দায়ী।

কর্মশালায় আলোচকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। বলেন, যোগান বাড়ানোর সাথে সাথে বাজারে তদারকি জোরদার করতে হবে।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ