spot_img

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের নাম ঘোষণা করলো ইউনেস্কো

অবশ্যই পরুন

বিশ্বের সবচেয়ে সুন্দরতম বিমানবন্দের স্বীকৃতি পেলো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।  জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংস্থা ইউনেস্কো দিয়েছে এই স্বীকৃতি।

মূলত স্থাপত্যশৈলীর জন্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে এক উৎসবমুখর পরিবেশে এ স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে ‘ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন’ পুরস্কারও প্রদান করা হয়েছে।

গত ২ ডিসেম্বর এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই দিনটি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস। ২০২৩ সালের ২ ডিসেম্বর এ বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ