spot_img

মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের

অবশ্যই পরুন

অলআউট হবার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এন্টিগা টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাটিং শুরুর কথা ছিল চতুর্থ দিনে। তবে সবাইকে অবাক করে টাইগাররা আর ব্যাটিংয়ে আসেনি। ঘোষণা করে দিয়েছে ইনিংস শেষের।

রোববার এন্টিগা টেস্টের তৃতীয় দিন পুরোটাই ব্যাট করে বাংলাদেশ। যেখানে প্রাপ্তি কেবল ফলোঅন এড়ানো। আলোক সল্পতায় খেলা আগেভাগেই (৭৮ ওভার) শেষ হলে ৯৮ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৬৯ রান তুলতে পারে টাইগাররা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৪৫০ রানের বিপরীতে ১৮১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তাসকিন ১১ ও শরিফুল অপরাজিত ছিলেন ৫ রানে। তবে চতুর্থ দিনে (সোমবার) আর মাঠে নামতে হয়নি।

সোমবার তাই শুরু থেকেই ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংস শুরু করেছে তারা।

সর্বশেষ সংবাদ

মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ