spot_img

পঞ্চগড়ে মাদকসহ আটক মা-ছেলে

অবশ্যই পরুন

পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ মা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, জাকিরুল ইসলাম (৩৫) ও তার মা জরিনা বেগম (৫৫)। শনিবার (১৪ নভেম্বর) রাতে সদর উপজেলার রামেরডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে ও স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৫০ পিছ টাপেন্ডাডল ট্যাবলেট, প্রায় তিন বস্তা পুরনো ব্যবহারিত খালি এমপুল ও সিরিঞ্জ, এক লাখ ছয় হাজার টাকা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জরিনা বেগম তার ভাই মোস্তফার কাছ থেকে পঞ্চগড় শহর থেকে মাদক নিয়ে আসে। দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে পরিবারটি। এই পরিবারটির জন্য এলাকার যুবকসহ বাইরের লোকজন খুব সহজে মাদক পেয়ে যায় বলেও জানান তারা।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ সংবাদ

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান

তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, টার্কিকে যথাযথভাবে অন্তর্ভুক্ত না করলে ইউরোপীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ