spot_img

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৪২৬০ মামলা

অবশ্যই পরুন

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন অমান্যকারী ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং এবং ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। একই সঙ্গে সড়ক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ডাম্পিং ও রেকার কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, দুই দিনে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ বিভাগে মোট ১ হাজার ২৯৪টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৩৮টি, উত্তরা বিভাগে ৬১০টি, ওয়ারী বিভাগে ৫৩৫টি, মিরপুর বিভাগে ৫০৪টি, তেজগাঁও বিভাগে ২৫৬টি, লালবাগ বিভাগে ২৪৯টি এবং রমনা বিভাগে ১৭৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রাষ্ট্রপতি

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম যার...

এই বিভাগের অন্যান্য সংবাদ