spot_img

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

অবশ্যই পরুন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মৃধা রিপনসহ একাধিক অনুসারী জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আজ নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হন। এ সময় তার গাড়ির চালকসহ কয়েকজন আহত হন। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপর তিনি থানা হেফাজতে ছিলেন।

এদিকে, তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ মিছিল করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত অন্তত ৮

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ার এর একটি জনবহুল আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ