ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরাইলের অর্থনীতি পতনের মুখে রয়েছে।
তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি পণবন্দিরা আটক রয়েছেন। ইসরাইলের অর্থনীতিও...
কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭৪ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ছোটদের হেফজ গ্রুপে এই অনন্য বিজয় অর্জন করেন তিনি। আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। একইভাবে এই প্রতিযোগিতায় কেরাত...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেয়া হয়। পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সবকিছু না, এটি সকলের উপলব্ধি করা উচিত।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে...
পারমাণবিক বোমা হামলার জেরে সৃষ্ট শকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ নানা ধরনের হুমকি থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ বোমা আশ্রয়কেন্দ্রের নির্মাণ শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটির...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে। বুধবার (২০ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ না হয়, তা নিশ্চিত করতে নির্বাচন সংস্কার কমিশন একটি সুপারিশ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম।
বুধবার (২০ নভেম্বর) কমিশনের প্রধান ড. বদিউল আলমের নেতৃত্বে ইসিতে বৈঠক করে একটি দল। বৈঠক শেষে সচিব এসব...
ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের অভিযোগে বেসরকারি ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে...
আমি কখনো আয়নাঘরে চাকরি করিনি। বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি চলাকালে এ কথা বলেন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল...
নিজেদের সুরক্ষা নিশ্চিতে অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপ নেবে রাশিয়া। আর তা পর্যবেক্ষণ করতে হবে ন্যাটোকে। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জি টোয়েন্টি সম্মেলনে...
বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই। এটি সম্মিলিত ব্যর্থতা। এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
বুধবার (২০ নভেম্বর) নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৭ বছর শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি...