spot_img

বাংলাদেশ-পাকিস্তান ফুটবল খেলার আগে তথ্য পাচারের খবর সঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান ফুটবল খেলার আগে তথ্য পাচারের খবর সঠিক নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের চিকিৎসা ও স্বাস্থ্যসুবিধা প্রদান বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে ল্যাবএইড চুক্তি করেছে। এর আওতায় দুইশত সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে। জানুয়ারি থেকে এই কার্যক্রম চালু হবে।

এছাড়া, ৩৭৩ জন ক্রীড়াবিদকে এমাস থেকে ভাতা দেওয়া শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে তৃণমূল পর্যায় থেকে সরকার ঘোষিত দশটি খেলার দল গঠন করা হয়েছে। নতুন কুঁড়ির মাধ্যমে খেলোয়াড় তৈরি শুরু হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত ন্যাটো: মহাসচিব রুটে

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। দেশটির আকাশসীমায় রাশিয়ার তিনটি বস্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ