spot_img

সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

অবশ্যই পরুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে এবার মিলেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। মসজিদটির ইতিহাসে দানসিন্দুক থেকে একবারে পাওয়া এটিই সর্বোচ্চ অর্থ।

এর আগে গত ২৭ জুন দানসিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

শনিবার (২১ নভেম্বর) রাতে টাকা গণনা শেষে এ হিসাব পাওয়া যায়। এর আগে সকাল ৭টায় মসজিদের ১৫টি দানসিন্দুক খোলা হয়। সেখান থেকে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা করতে সময় লাগে প্রায় ৯ ঘণ্টা।

নগদ টাকার পাশাপাশি দানসিন্দুকে পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এবার ৪ মাস ২৪ দিন পর দানসিন্দুকগুলো খোলা হয়। টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদীয়ার ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৭৫ কর্মকর্তা-কর্মচারীসহ ছয় শতাধিক মানুষ।

গণনা শেষে টাকা বান্ডিল করতে ইলেকট্রনিক মেশিন ব্যবহার করা হয়। পুরো কার্যক্রম ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এর আগে দানসিন্দুক থেকে পাওয়া অর্থের মধ্যে প্রায় ১৩৩ কোটি টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল বলে জানা গেছে। এ ছাড়া দানসিন্দুক থেকে পাওয়া ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ, ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা এবং ১৭টি দেশের মুদ্রা জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে।

পাগলা মসজিদের দানের অর্থ দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানিয়েছেন, এরই মধ্যে ইসলামী কমপ্লেক্সের নকশা অনুমোদনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জনশ্রুতি রয়েছে, কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মাঝখানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। তাঁর মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে সেটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

মানত করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এ মসজিদে দান করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ।

সর্বশেষ সংবাদ

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত ন্যাটো: মহাসচিব রুটে

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। দেশটির আকাশসীমায় রাশিয়ার তিনটি বস্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ