spot_img

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত

অবশ্যই পরুন

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিটি হলের সাংবাদিকদের দলের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলার সময় তার অ্যাকিলিস টেন্ডন (পায়ের গোড়ালির সংযোগকারী পেশি) ছিঁড়ে গেছে। এর ফলে তাকে আগামী কয়েক সপ্তাহ একটি মেডিকেল বুট পরে থাকতে হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী মামদানি ক্রাচে ভর দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এক সাংবাদিক তার আঘাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার রাতের ম্যাচে এই ঘটনা ঘটে। কীভাবে এমনটা হলো- তা ব্যাখ্যা করতে গিয়ে আমেরিকার বৃহত্তম শহরের এই তরুণ নেতা জানান, সম্ভবত খেলার আগে ওয়ার্ম-আপ না করাই ছিল এর কারণ।

তবে ফুটবলপ্রেমী এই মেয়র আনন্দের সাথেই জানিয়েছেন, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। তবে তিনি রসিকতা করে বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স এখন ৩৫।’

তিনি আরও উল্লেখ করেন, শেষ পর্যন্ত তার দলই সাংবাদিকদের দলকে পরাজিত করেছে। ব্যস্ত সময়সূচীর জন্য পরিচিত এই মেয়র জানান, তাকে ছয় থেকে আট সপ্তাহ মেডিকেল বুট পরে থাকতে হবে এবং প্রায় নয় মাস পর তিনি আবারও খেলার মাঠে ফিরতে পারবেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ