spot_img

১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

অবশ্যই পরুন

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

৯৮৬তম গোলের পর পেনাল্টি মিস রোনালদোর, হারল আল নাসর

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দুঃসময় যেন পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদো ও আল নাসরের। শুক্রবার (২০ নভেম্বর) আল-আহলি...

এই বিভাগের অন্যান্য সংবাদ