মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে হরমুজ প্রণালিতে একের পর এক বিপত্তির খবর পাওয়া যাচ্ছে। ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এছাড়া প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাতে তিনটি জাহাজে আগুন ধরে গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের সাদা প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করেছে তাদের বাহিনী।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির সাদা প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করেছে তাদের বাহিনী। জোটের এক মুখপাত্র অভিযোগ করেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর চেষ্টা করতে হুতিরা ওই উৎক্ষেপণব্যবস্থা ব্যবহার করেছিল।
এছাড়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আরবের ‘দক্ষিণাঞ্চল’ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে তাদের বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জোটের মুখপাত্র।
এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং তাদের সবার অবস্থান নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইউকেএমটিও।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে যে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এসব ট্যাংকার ইরানের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।
আইআরআইবি সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজগুলো চলাচলের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল এবং তাদের নৌ-চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাও ছিল বন্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, এর জবাবে ইরানি বাহিনী ওই অঞ্চলের দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

