spot_img

‘ডার্টি বম্ব’ হামলার আশঙ্কা, ইরানকে নজিরবিহীন শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বম্ব’ বা তেজস্ক্রিয় বোমা হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগের মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে কি না।

জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কোনো হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।

ট্রাম্প আরও বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাঁর ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়।

এর আগে সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, ইরান হয়তো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ‘ডার্টি বম্ব’ বিস্ফোরণের পরিকল্পনা করছে।

‘ডার্টি বম্ব’ হলো এমন এক ধরনের বিস্ফোরক, যার মাধ্যমে প্রচলিত বিস্ফোরণের পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া সম্ভব। এ ধরনের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

তবে সিএনএনের প্রতিবেদনে উত্থাপিত এই আশঙ্কা এখনো নিশ্চিত হামলার পরিকল্পনা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ