spot_img

সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের

অবশ্যই পরুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এসডিজি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারবিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ পরামর্শ দেন।

স্পিকার বলেন, ‘আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।

এসময় উন্নয়ন বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংসদীয় তদারকির পরামর্শ দেন চিফ হুইপ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিতে ৩ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেওয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...

এই বিভাগের অন্যান্য সংবাদ