spot_img

শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানো সংক্রান্ত প্রশ্নে মন্তব্য নেই জয়সওয়ালের

অবশ্যই পরুন

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। এরমধ্যে একটি হলো সামরিক বিমান বা সামরিক বাহিনীর মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং অন্যটি হলো বাংলাদেশের আদালতে তার পুনরায় বিচারপ্রক্রিয়া।

এবার শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা, ভ্রমণের মাধ্যম, নিরাপত্তা কিংবা তাকে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়সওয়াল স্পষ্ট করেন, তিনি যে বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছিলেন, সেটি হলো প্রত্যর্পণ। আর এ প্রক্রিয়া প্রত্যর্পণ আইন অনুযায়ীই পরিচালিত হবে।

এদিকে, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিতের কারণ জানতে চাইলে জয়সওয়াল বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সংলাপের পরবর্তী দফা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় তোলা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, ৬৩ শতাংশ মার্কিনিই অসন্তুষ্ট: জরিপ

নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই জনসমর্থনের বড় সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ