রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুমানিক ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে ঐ কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সেখানে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতাকারীরা। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

